- Melbet
- নতুন অ্যাকাউন্টের অফার
- প্রথম ডিপোজিটে ১০০% স্পোর্টস বোনাস
- ডিপোজিট লাগে?
- হ্যাঁ
- মূল শর্ত
- ৫ গুণ, অ্যাকুমুলেটরে, অন্তত ৩টি নির্বাচন, প্রতিটা ১.৪০+
- 1xBet
- নতুন অ্যাকাউন্টের অফার
- প্রথম ডিপোজিটে স্বাগতম বোনাস
- ডিপোজিট লাগে?
- হ্যাঁ
- মূল শর্ত
- অন্তত ৩টি নির্বাচন, প্রতিটা ১.৪০+, ৩০ দিন
- 22Bet
- নতুন অ্যাকাউন্টের অফার
- প্রথম ডিপোজিটে স্বাগতম বোনাস
- ডিপোজিট লাগে?
- হ্যাঁ
- মূল শর্ত
- অন্তত ৩টি নির্বাচনের অ্যাকুমুলেটর, প্রতিটা ১.৪০+, ৭ দিন
- Linebet
- নতুন অ্যাকাউন্টের অফার
- প্রথম ডিপোজিটে ১০০% বোনাস
- ডিপোজিট লাগে?
- হ্যাঁ
- মূল শর্ত
- ৫ গুণ, শুধু অ্যাকুমুলেটরে, প্রতিটা ১.৪০+, ৩০ দিন
- Babu88
- নতুন অ্যাকাউন্টের অফার
- প্রথম ডিপোজিটে ১০০% বোনাস
- ডিপোজিট লাগে?
- হ্যাঁ, অন্তত ৳৫০০
- মূল শর্ত
- ১৩ গুণ, অডস ১.৫০+, ৩০ দিন
- MarvelBet
- নতুন অ্যাকাউন্টের অফার
- প্রথম ডিপোজিটে ১০০% বোনাস
- ডিপোজিট লাগে?
- হ্যাঁ, অন্তত ৳৫০০
- মূল শর্ত
- ২০ গুণ, অডস ১.৮০ থেকে ৩.৫০, ৭ দিন
- Crickex
- নতুন অ্যাকাউন্টের অফার
- এখন কোনো স্বাগত বোনাস নেই
- ডিপোজিট লাগে?
- –
- মূল শর্ত
- –
ডিপোজিট ছাড়া বোনাস: বাংলাদেশের বেটিং সাইটে নো ডিপোজিট অফারের আসল চিত্র
ডিপোজিট বোনাস দেয় এমন কয়েকটি সাইট
-
বোনাসMegapariস্বাগতম বোনাসMegapari-তে বিকাশে ৳২০০ থেকে ডিপোজিট সাথে সাথে ঢোকে, উত্তোলনে সাধারণত ২৪ ঘণ্টা পর্যন্ত লাগে। স্বাগতম বোনাসের শর্ত ৫ গুণ, ৩০ দিন।
-
বোনাসBC.GAMEওয়েলকাম বোনাস অবধি 220,000BCDঅনলাইন ক্যাসিনো ও বেটিং সাইট হিসেবে বিসি. গেমের তুমুল জনপ্রিয়তার অন্যতম কারণ এর আকর্ষনীয় ওয়েলকাম বোনাস। অধিকাংশ জনপ্রিয় বেটিং প্লাটফর্মের…
-
বোনাসParimatchস্বাগতম বোনাসপ্যারিম্যাচ বেটিং সাইটের তুমুল জনপ্রিয়তার অন্যতম কারণ হচ্ছে এর আকর্ষনীয় ওয়েলকাম বোনাস ও অন্যান্য অফার। প্লাটফর্মটি একই সময়ে কয়েকটি প্রমোশন…
-
বোনাস1xBetস্বাগতম বোনাস2011 সালে প্রতিষ্ঠিত, 1xBet নিজেকে সেরা বুকিদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বুকমেকার আকর্ষণীয় স্পোর্টস, ক্যাসিনো এবং ইস্পোর্টস বাজি বাজারগুলিকে পান্ট…
-
বোনাস22Betস্বাগতম বোনাস22Bet ২০১৭ সাল থেকে বাজি নিচ্ছে। বিকাশ, নগদ, রকেট আর উপায়ে ৳১০০ থেকে ডিপোজিট; স্বাগতম বোনাসে অন্তত তিন ইভেন্টের অ্যাকুমুলেটর আর ৭ দিনের সময়।
-
বোনাসMostbetস্বাগতম বোনাসমোস্টবেট 2009 সাল থেকে এবং বর্তমানে বিশ্বব্যাপী 90 টিরও বেশি দেশে কাজ করছে। তাদের বিশেষত্ব একটি সহজ, সরল বাজির প্ল্যাটফর্ম…
-
বোনাসMelbet১০০% প্রথম ডিপোজিট বোনাস ১০,০০০ টাকা অবধিMelbet তাদের অবিশ্বাস্য ক্রীড়া বেটিং অনলাইন বেটিং অ্যাপের জন্য পরিচিত। 2012 সাল থেকে, যখন এটি প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল, মেলবেট বাজারে…
-
বোনাসBet365Bet365 অ্যাপ 2026 স্বাগতম বোনাসBet365 ২০০০ সাল থেকে চলছে, বিশ্বের পরিচিত স্পোর্টস বেটিং সাইটগুলোর একটি। অ্যাকাউন্টে টাকা (BDT) রাখা যায় না, লেনদেন হয় অন্য মুদ্রায়।
নো ডিপোজিট বোনাস কী, আর বাংলাদেশে সত্যি পাওয়া যায় কি না
নো ডিপোজিট বোনাস মানে এমন বোনাস, যেটা পেতে নিজের একটা টাকাও জমা দিতে হয় না। অ্যাকাউন্ট খুলে ফোন নম্বর যাচাই করলেই অল্প কিছু বোনাস টাকা, একটা ফ্রি বেট বা কয়েকটা ফ্রি স্পিন। “রেজিস্ট্রেশন করলেই বোনাস” লিখে যারা খোঁজেন, তারা মূলত এটাই চান।
সোজা কথাটা আগে বলি। বাংলাদেশে আমাদের তালিকার বুকমেকারগুলোর নতুন অ্যাকাউন্টের অফার সবই প্রথম ডিপোজিটের ওপর। টাকা জমা না দিয়েই নতুন অ্যাকাউন্টে নিয়মিত বোনাস দেয়, এমন সাইট এখন তালিকায় নেই। তাই “কোনো ডিপোজিট ছাড়াই ৫০০ টাকা বোনাস” ধরনের বিজ্ঞাপন দেখে অ্যাকাউন্ট খোলার আগে নিচের অংশগুলো পড়ে নিন।
এর মানে এই নয় যে বিনা খরচে কিছুই মেলে না। কোথায় সত্যি কিছু পাওয়া যায়, শর্তগুলো টাকার হিসাবে কেমন দাঁড়ায়, আর ছোট ডিপোজিটে কীভাবে শুরু করবেন, সেটাই এই গাইডে। শুধু ১৮ বছরের বেশি বয়সীদের জন্য।
ডিপোজিট ছাড়া যা সত্যি পাওয়া যায়
বাস্তবে নো ডিপোজিট অফারের সবচেয়ে কাছাকাছি জিনিস হলো প্রোমো কোড, যেটা সাইট নিজে পাঠায়। এগুলো সাধারণত আসে যাদের অ্যাকাউন্ট আগে থেকে আছে তাদের কাছে: অ্যাকাউন্টের ভেতরে, এসএমএসে বা ইমেইলে। যেমন 1xBet-এর প্রোমোশন মেনুতে Promo Code Store নামে একটা অংশ আছে। সেখানে বাজি ধরে পয়েন্ট জমে, আর সেই পয়েন্ট দিয়ে ফ্রি বেট বা ছোট পুরস্কারের কোড নেওয়া যায়। Mostbet-এর কোডও মূলত নির্দিষ্ট খেলোয়াড়দের অ্যাকাউন্ট, এসএমএস বা ইমেইলে পৌঁছায়।
নতুন অ্যাকাউন্টের জন্য “ফ্রি” অফারের সবচেয়ে চেনা রূপ হলো ফ্রি বেট। তবে সেটাও বেশিরভাগ সময় প্রথম ডিপোজিট বা কয়েকটা বাজির পরে আসে। ফ্রি বেট কীভাবে কাজ করে আর কোথায় পাওয়া যায়, তা আলাদা করে লিখেছি আমাদের ফ্রি বেট গাইডে।
পুরোপুরি বিনা খরচের একটা পথও আছে: ক্যাসিনো গেমের ডেমো মোড, যেখানে আসল টাকা ছাড়াই খেলা যায়। জেতা টাকা তোলা যায় না, কিন্তু নিয়ম শেখার জন্য এটাই সবচেয়ে নিরাপদ। ক্যাসিনোর ফ্রি স্পিন আর ডেমো নিয়ে আছে আমাদের ক্যাসিনো নো ডিপোজিট বোনাস পেজে।
নো ডিপোজিট, ফ্রি বেট আর ডিপোজিট বোনাস: তফাত কী
- নো ডিপোজিট বোনাস: টাকা জমা ছাড়াই অল্প বোনাস টাকা বা ফ্রি স্পিন। শর্ত সাধারণত সবচেয়ে কড়া, আর জেতা টাকা তোলার একটা ঊর্ধ্বসীমা থাকে।
- ফ্রি বেট: নির্দিষ্ট অঙ্কের একটা বাজি, যেটা সাইট আপনার হয়ে ধরে। বেশিরভাগ সাইটে জিতলে শুধু লাভটুকু পান, বাজির অঙ্কটা ফেরত আসে না।
- ডিপোজিট বোনাস: প্রথম ডিপোজিটের ওপর শতাংশ হিসেবে বোনাস, যেমন ১০০%। বাংলাদেশে নতুন অ্যাকাউন্টের অফার বলতে মূলত এটাই।
- ক্যাশব্যাক: হারানো টাকার একটা অংশ ফেরত। এটাও আসে ডিপোজিট করে খেলার পরে।
ফ্রি বেটের হিসাবটা অনেকে ভুল বোঝেন। ৳৫০০-র ফ্রি বেট ২.০০ অডসে জিতলে বেশিরভাগ সাইটে হাতে আসে ৳৫০০, ৳১,০০০ নয়, কারণ বাজির ৳৫০০ আপনার নিজের ছিল না। একই টাকার নিজের বাজি জিতলে পেতেন ৳১,০০০।
শর্তগুলো টাকার হিসাবে
নো ডিপোজিট বোনাস ছোট হয়, কিন্তু শর্ত বড়। ধরুন কোনো সাইট নিবন্ধনে ৳১০০ বোনাস দিল, শর্ত ২০ গুণ বাজি আর সর্বোচ্চ উত্তোলন ৳৫০০। তাহলে ওই ৳১০০ থেকে টাকা তুলতে আগে মোট ৳২,০০০-এর বাজি ধরতে হবে। সব শর্ত পূরণ করে ব্যালান্স ৳৩,০০০ হলেও তুলতে পারবেন ৳৫০০। সংখ্যাগুলো উদাহরণ, কিন্তু কাঠামোটা প্রায় সব নো ডিপোজিট অফারে একই।
ডিপোজিট বোনাসে হিসাব অন্যরকম। আমাদের তালিকার কয়েকটা সাইটের স্বাগত বোনাসে শর্ত ৫ গুণ, শুধু অ্যাকুমুলেটরে, আর প্রতিটা নির্বাচনের অডস অন্তত ১.৪০। ৳৫০০ জমা দিয়ে ৳৫০০ বোনাস পেলে মোট ৳২,৫০০-এর অ্যাকুমুলেটর ধরতে হবে। একক বাজি গোনা হয় না, আর বোনাস চলার সময় টাকা তুলতে চাইলে সাধারণত বোনাসটাই বাতিল হয়ে যায়।
যেকোনো অফারে তিনটা জিনিস মিলিয়ে নিন: কত গুণ বাজি ধরতে হবে, সর্বনিম্ন অডস কত, আর কত দিনের মধ্যে শেষ করতে হবে। এর একটাও আপনার খেলার ধরনের সঙ্গে না মিললে বোনাস না নিয়েই খেলুন। তাতে জেতা টাকা যখন খুশি তুলতে পারবেন।
আমাদের তালিকার সাইটগুলোতে নতুন অ্যাকাউন্টে কী মেলে
নিচের সবকটা অফারে প্রথম ডিপোজিট লাগে, তাই কোনোটাই নো ডিপোজিট বোনাস নয়। শর্ত পাশাপাশি মিলিয়ে দেখার সুবিধার জন্য তালিকাটা রাখলাম। অঙ্ক আর শর্ত সময়ে সময়ে বদলায়, তাই ডিপোজিটের আগে সাইটের প্রমোশন পাতায় চলতি নিয়ম একবার দেখে নিন।
শর্তের বিস্তারিত আর প্রতিটা সাইটের লেনদেনের নিয়ম পাবেন রিভিউগুলোতে: মেলবেট রিভিউ, 1xBet রিভিউ, 22Bet রিভিউ, Linebet রিভিউ, Babu88 রিভিউ আর MarvelBet রিভিউ। সব সাইটের বোনাস এক জায়গায় দেখতে চাইলে আমাদের বেটিং বোনাস পাতা আছে।
ছোট ডিপোজিটে শুরু করতে চাইলে
নো ডিপোজিট বোনাস না থাকলেও অল্প টাকায় শুরু করা যায়। 22Bet-এ সর্বনিম্ন ডিপোজিট ১০০ টাকা, MarvelBet-এ বিকাশ, নগদ আর রকেটে ২০০ টাকা, মেলবেটে বেশিরভাগ লোকাল পদ্ধতিতে ৪০০ টাকা, আর 1xBet ও Babu88-এ ৫০০ টাকা।
একটা ফাঁদ খেয়াল রাখুন: পেমেন্ট পদ্ধতির সর্বনিম্ন অঙ্ক আর বোনাসের সর্বনিম্ন অঙ্ক এক নাও হতে পারে। MarvelBet-এ ২০০ টাকা দিয়ে টাকা ঢোকানো গেলেও বোনাস পেতে প্রথম ডিপোজিট লাগে অন্তত ৫০০ টাকা। প্রথমবার কম জমা দিলে বোনাসের সুযোগটা হাতছাড়া হতে পারে।
উত্তোলনের দিকেও সর্বনিম্ন সীমা আছে। Linebet-এ বিকাশ, নগদ, রকেট আর উপায়ে ১০৫ টাকা থেকে তোলা যায়, Babu88-এ প্রতিবার ৮০০ টাকা থেকে। মোবাইল ওয়ালেটে টাকা পাঠানো আর তোলার ধাপগুলো দেখুন আমাদের বিকাশ বেটিং সাইট গাইডে।
ভুয়া “ফ্রি বোনাস” চেনার উপায়
টেলিগ্রাম গ্রুপ আর ফেসবুক পেজে “ফ্রি বোনাস কোড” বিক্রি হয় প্রায়ই। এর বেশিরভাগ হয় কারও রেফারেল লিংক, নয়তো সরাসরি প্রতারণা। কয়েকটা লক্ষণ দেখলেই সরে আসুন:
কোড “চালু” করার নামে কেউ আপনার ওটিপি, পাসওয়ার্ড বা বিকাশের পিন চাইলে। কোনো বেটিং সাইটের সাপোর্ট এগুলো চায় না। বোনাস দেওয়ার আগে কোনো ব্যক্তিগত নম্বরে “অ্যাক্টিভেশন ফি” পাঠাতে বললে। আর অচেনা লিংক থেকে “বোনাস অ্যাপ” নামাতে বললে, কারণ পরিবর্তিত APK দিয়ে অ্যাকাউন্ট চুরি হওয়ার ঘটনা কম নয়।
অ্যাপ নামাবেন শুধু সাইটের নিজের ঠিকানা থেকে। কোন সাইটের অ্যাপ কোথা থেকে নামাতে হয়, তা আছে আমাদের বেটিং অ্যাপ গাইডে। সাইটের দেওয়া আসল কোড বসানো হয় নিবন্ধন ফর্মের কোডের ঘরে বা অ্যাকাউন্টের প্রমোশন অংশে।
ক্যাসিনো খেলতে চাইলে ছোট ডিপোজিটের আরেকটা উদাহরণ মেগা ক্যাসিনো ওয়ার্ল্ড: প্রথম ডিপোজিটে ১০০% বোনাসের জন্য অন্তত ৭০০ টাকা লাগে। বিস্তারিত MCW ক্যাসিনো রিভিউতে। উল্টো দিকের উদাহরণ BetVisa, যেখানে টাকা তোলার সর্বনিম্ন অঙ্ক ১,০০০ টাকা, ছোট বাজেটে যা একটু বেশি। দেখুন BetVisa রিভিউ। কোন সাইট সামগ্রিকভাবে কেমন, তার তুলনা আছে বাংলাদেশের সেরা বেটিং সাইট পাতায়।
আর্টিকেল রেটিং
সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন
-
বাংলাদেশে কি রেজিস্ট্রেশন করলেই বোনাস পাওয়া যায়?
আমাদের তালিকার সাইটগুলোতে নতুন অ্যাকাউন্টের অফার প্রথম ডিপোজিটের সঙ্গে যুক্ত। ডিপোজিট ছাড়া বোনাস মাঝে মাঝে প্রোমো কোড হিসেবে আসে, সাধারণত যাদের অ্যাকাউন্ট আগে থেকে আছে তাদের কাছে।
-
নো ডিপোজিট বোনাসের টাকা কি তোলা যায়?
শর্ত পূরণ করলে যায়। তবে প্রায় সব সময় জেতা টাকা তোলার একটা ঊর্ধ্বসীমা থাকে, আর প্রথম উত্তোলনের আগে এনআইডি বা পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট যাচাই করতে হয়।
-
নো ডিপোজিট বোনাস আর ফ্রি বেটের তফাত কী?
নো ডিপোজিট বোনাস আসে বোনাস টাকা বা ফ্রি স্পিন হিসেবে, যেটা শর্ত মেনে বারবার বাজিতে খাটাতে হয়। ফ্রি বেট একটা নির্দিষ্ট অঙ্কের একক বাজি, আর জিতলে বেশিরভাগ সাইটে শুধু লাভটুকু পান।
-
টেলিগ্রামে যে বোনাস কোড বিক্রি হয়, সেগুলো কি কাজ করে?
নির্ভরযোগ্য কোড আসে সাইটের কাছ থেকেই: অ্যাকাউন্টে, এসএমএসে বা ইমেইলে। কোড চালু করার নামে কেউ ওটিপি, পাসওয়ার্ড বা বিকাশ পিন চাইলে দেবেন না।
-
সবচেয়ে কম টাকায় কোথায় বোনাস নেওয়া যায়?
Babu88 আর MarvelBet-এ বোনাসের জন্য প্রথম ডিপোজিট লাগে অন্তত ৳৫০০। অন্য সাইটে বোনাসের সর্বনিম্ন অঙ্ক অফারের শর্তে লেখা থাকে, যা পেমেন্ট পদ্ধতির সর্বনিম্ন অঙ্কের চেয়ে বেশি হতে পারে।